আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে শৈত্যপ্রবাহ

আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে শৈত্যপ্রবাহ

দেশের বিভিন্ন অঞ্চলে জেঁকে বসছে শীত, ফের বইতে শুরু করেছে শৈত্যপ্রবাহ। গতকাল মঙ্গলবার নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, পাবনা, নওগাঁ ও চুয়াডাঙ্গা- এই ছয় জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আগামী তিনদিনের মধ্যে তাপমাত্রা আরও কমে শৈত্যপ্রবাহ কোথাও কোথাও মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। একই সঙ্গে শৈত্যপ্রবাহ নতুন অঞ্চলে বিস্তৃতি লাভ করতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর ও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ বইছে। এসব এলাকায় এমন অবস্থা কয়েক দিন থাকতে পারে।

এ ছাড়া কুয়াশাচ্ছন্নতার কারণে অনেক জায়গায় সূর্য দেরিতে দেখা যাবে। দু-তিন দিন পর সারাদেশে তাপমাত্রা বাড়তে থাকবে বলেও জানান তিনি।

ওমর ফারুক বলেন, চলতি মাসের ১১ তারিখের পর দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।