মেরিল্যান্ডের আনাপোলিসে একটি খবরের কাগজের দফতরে ঢুকে গুলি চালাল দুষ্কৃতী। অন্তত পাঁচ জন মারা গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তা ছাড়া, বেশ কয়েক জনকে গুরুতর জখম অবস্থায় মেরিল্যান্ড মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
হামলার সময়ে দফতরে থাকা শিক্ষানবিশ এক সাংবাদিক টুইট করে ঘটনার বিবরণ দেন। এক জন আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। কেন এই হামলা, তা-ও জানা যায়নি।
দ্বিতীয় কোনও দুষ্কৃতী থাকতে পারে সন্দেহে বহুতল বাড়িটিতে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হামলার কথা জানানো হয়েছে।




