× Banner
সর্বশেষ
রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন

ডেস্ক

আমেরিকাকে বেসামরিক বন্দর তৈরির প্রস্তাব পাকিস্তানের

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
পাকিস্তানে আমেরিকার ঘাটি

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নতুন করে শুরু করার জন্য কূটনৈতিক আক্রমণাত্মক কৌশল নিয়েছে পাকিস্তান। খনিজ সম্পদের ভাণ্ডার ব্যবহার ও ভারতকে চাপে ফেলতে মার্কিন অর্থায়নে আরব সাগরের তীরে বালুচিস্তানে একটি বেসামরিক বন্দর তৈরি ও পরিচালনার প্রস্তাব এনেছে পাকিস্তান। কারণ এই বন্দরটি মাত্র ৩০০ কিলোমিটার দূরে ভারতের তৈরি করা ইরানের চাবাহার বন্দরের কাছাকাছি অবস্থিত।

হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ট্রাম্পের রুদ্ধদ্বার বৈঠকের ঠিক পরেই এই প্রস্তাবটি সামনে এসেছে। ওই বৈঠকে শাহবাজ শরিফ আমেরিকার কোম্পানিগুলির কাছে পাকিস্তানের খনন ও জ্বালানি খাতে বিনিয়োগের জন্য আবেদন জানিয়েছেন।

ফিন্যান্সিয়াল টাইমস-এর একটি প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের উপদেষ্টারা ১.২ বিলিয়ন মূল্যের এই প্রস্তাব নিয়ে শীর্ষ মার্কিন কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। নতুন এই বন্দরটি তৈরি হবে বালুচিস্তানের গোয়াদর জেলার পাসনি শহরে। এই পাসনি শহরটি ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী বালুচিস্তানে অবস্থিত। ব্লুপ্রিন্ট অনুযায়ী, আমেরিকা এই বন্দরের একটি টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে। এর প্রধান উদ্দেশ্য হলো, পাসনি অঞ্চলে অবস্থিত পাকিস্তানের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ভাণ্ডার ব্যবহার করা।

ব্লুপ্রিন্টে পরিষ্কার বলা হয়েছে, মার্কিন সামরিক উদ্দেশ্যে এই বন্দর ব্যবহার করা যাবে না বা সেখানে কোনও সামরিক ঘাঁটি তৈরি করা যাবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নতুন করে শুরু করার জন্য পাকিস্তান কূটনৈতিক আক্রমণাত্মক কৌশল নিয়েছে। হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ট্রাম্পের রুদ্ধদ্বার বৈঠকের ঠিক পরেই এই প্রস্তাবটি সামনে এসেছে। ওই বৈঠকে শাহবাজ শরিফ আমেরিকার কোম্পানিগুলির কাছে পাকিস্তানের খনন ও জ্বালানি খাতে বিনিয়োগের জন্য আবেদন জানিয়েছেন।

পাকিস্তানের এই চাল আরব সাগরের দুই প্রধান শক্তি ভারত এবং চীনকে সরাসরি প্রভাবিত করবে। পাকিস্তানের দাবি, ইরান ও মধ্য এশিয়া কাছাকাছি হওয়ায় এই পাসনি বন্দর আমেরিকার বাণিজ্য ও আরব সাগর অঞ্চলে তাদের প্রভাব বাড়াতে সাহায্য করবে। আমেরিকা যদি শেষ পর্যন্ত পাসনি বন্দর উন্নয়নে রাজি হয়, তবে পাকিস্তানের এই দ্বিমুখী ভূ-রাজনৈতিক কৌশল কীভাবে চীন এবং আমেরিকার মতো বৈশ্বিক শক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখবে, এখন সেটাই দেখার।


এ ক্যটাগরির আরো খবর..