আমি শিল্পের জগতে ছিলাম, আছি ও থাকবো -আসাদুজ্জামান নূর

বিদায়ি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চা ছড়িয়ে দেয়ার নির্দেশনা দিয়েছিলেন। বিগত ৫ বছরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ দায়িত্ব সাধ্যমত পালনের চেষ্টা করেছি। প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই এ বিরল সুযোগ করে দেয়ার জন্য। আমি শিল্পের জগতের মানুষ। এ জগতে আমি ছিলাম, আছি ও থাকবো।’

আজ সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এসব কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, সংস্কৃতির ক্ষেত্রে অবকাঠামো সুবিধা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে – সাংস্কৃতিক সংগঠনসমূহ এসব সুযোগ-সুবিধা সঠিকভাবে ব্যবহার করতে পারছে কি না এবং অবকাঠামোসমূহ ব্যবহারের পর্যাপ্ত মানুষ তৈরি হচ্ছে কি না। বিদায়ি মন্ত্রী বলেন, আমরা সে কাজটিই করছি। মঞ্চের সামনের মানুষের সংখ্যা বৃদ্ধিতে আমরা কাজ করছি। কেননা, সবাই শিল্পী হবে না। সংস্কৃতিমনস্ক ও শিল্পরসিক মানুষ যত বাড়বে, ততই দেশের জন্য মঙ্গল। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নতুন প্রতিমন্ত্রী এ কাজটি আরো সামনে এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি এ সময় আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত সচিব রোকসানা মালেক এনডিসি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

বিদায় অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের কর্মকতা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।