আগৈলঝাড়া বিভাগীয় বেবী হোমে ঠাই পেলে দুই নবজাতক কন্যা শিশু

।গৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবী হোমে ঠাঁই হয়েছে পিরোজপুর ও বরিশালে জন্ম নেয়া দুই নবজাতক কন্যা শিশুর। বুধবার সন্ধ্যায় পাঁচ দিন বয়সী বরিশালে জন্ম নেয় ফাহিমা ও তিন দিন বয়সী পিরোজপুরে জন্ম নেয় কুলসুমকে আদালতের নির্দেশে বেবী হোমের উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদের কাছে হস্তান্তর করেছেন পিরোজপুর জেলা প্রবেশন কর্মকর্তা জাকির হোসেন হাওলাদার ও বরিশাল সেইফ হোমের আয়া পাপড়ি বেগম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন দিন আগে পিরোজপুর সদর হাসপাতালে শাবনুর নামে এক মানসিক বিকারগ্রস্থ অন্তঃস্বত্তা নারী ভর্তি হয়ে একটি কন্যা সন্তান প্রসব করেন। নবজাতকের নাম রাখা হয় কুলসুম। সন্তান প্রসবের পরে ওই প্রসুতি মা লাপাত্তা হয়ে যান। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষর মাধ্যমে সেখানকার সমাজসেবা অধিদপ্তর অবগত হয়ে আদালতের দ্বারস্থ হন। পিরোজপুরের বিজ্ঞ শিশু আদালত নবজাতক কুলসুমকে বরিশাল বিভাগীয় শিশু নিবাস (বেবী হোম) এ স্থানন্তর ও লালন পালনের নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশে বুধবার সন্ধ্যায় কুলসুমকে বেবী হোমে হস্তান্তর করা হয়।

এদিকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঁচ দিন আগে সাত মাসে জন্ম নেয়া নবজাতক কন্যা শিশু ফাহিমাকে বরিশাল বিজ্ঞ শিশু আদালতের নির্দেশে বুধবার সন্ধ্যায় বেবী হোমের উপ-তত্বাবধায়ক আবুল কালামের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেবী হোমের উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সাত মাস বয়সে ফাহিমা জন্ম হওয়ায় সে কিছুটা অসুস্থতার মধ্যে রয়েছে। তবে চিকিৎসক ডেকে তার পরামর্শে ফাহিমাকে সকল ধরনের চিকিৎসা প্রদান করা হবে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।