আমরা কখনো যুদ্ধ, সংঘাত ও রক্তপাতে বিশ্বাস করি না -ইসরাফিল আলম এম.পি.

বিশেষ প্রতিবেদকঃ  আমরা কখনো যুদ্ধ, সংঘাত ও রক্তপাতে বিশ্বাস করি না। আমরা সবসময় আলোচনার মাধ্যমে যেকোন সমস্যার সমধানের চেষ্টা করি। বঙ্গবন্ধু কখনো যুদ্ধ করতে চাননি কিন্তু যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে ক্ষমতা হস্তান্তরের সুযোগ রেখেছিলেন কিন্তু উনারা যুদ্ধটা চাপিয়ে দিয়ে ৩০লক্ষ মানুষের রক্তে রঞ্জিত করার পরিবেশ সৃষ্টি করেছিলেন। বললেন ইসরাফিল আলম এম.পি।

গতকাল নিউ ইয়র্কের জ্যাকসন হাইটের পালকী মিলনায়তনে আমেরিকা আওয়ামীলীগ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অতিথির বক্তব্যে জনাব ইসরাফিল আলম এম.পি. বলেন, আমরা বার্মার সাথে যে বিশাল সহিংসতার সম্ভাবনাকে এড়িয়ে শান্তিপূর্ণভাবে সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি। আবার পাশ্ববর্তী দেশ ভারতের সাথে ছিটমহল নিয়ে শান্তিপূর্ণভাবে মিমাংসা করেছি।

তিনি আরো বলেন, সমুদ্র সীমা নিয়ে যে দ্বন্দ আন্তর্জাতিক আদালতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে কোন যুদ্ধ করতে হলো না। পার্বত্য চট্টগ্রামের যে শান্তি চুক্তি তাও আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবেই হয়েছে।

প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কর্ণেল(অবঃ) ফারুক খান এম.পি.। সভাপতিত্ব করেন আমেরিকা আওয়ামীলীগের সভাপতি জনাব সিদ্দিকুর রহমান।

উক্ত আলোচনা সভায় অতিথি ছিলেন গোলাম ফারুক প্রিন্স এম.পি., জেবুন্নেছা আফরোজ এম.পি. ও নিউ ইয়র্ক আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

বক্তরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠান উদ্‌যাপন ও ভিষণ ২০২১ বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনে আবার দেশরত্ন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।