× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আমঝুপিতে দু’শতাধিক বিএনপি নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

admin
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুরে সদর উপজেলার আমঝুপিতে দু’শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল রোববার বিকেলে আমঝুপি বাজারে সামিউল টাওয়ারের সামনে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন।

আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, গাংনী পৌরসভার নবনির্বাচিত মেয়র আশরাফুল ইসলাম ভেন্ডারী, আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত খোকন,  মেহেরপুর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ.কে আজাদ সাগর।

অনুষ্ঠানে আমঝুপি ইউনিয়নের বিভিন্ন গ্রামের দু’শতাধিক বিএনপি নেতাকর্মী সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের দেওয়া ফুলের মালা গলায় নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। পরে যোগদানকৃত নেতৃবৃন্দের মধ্য বক্তব্য রাখেন রোকুনুজ্জামান, জান্নতুল ফেরদৌস, জহুরুল ইসলাম প্রমুখ। এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..