আমঝুপিতে দুই ফার্মেসীর ১২ হাজার টাকা জরিমানা

মেহের আমজাদ, মেহেরপুর (১৬-০২-১৬া) মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তির্ণ ঔষধ ও স্যালাইন রাখার অপরাধে দুই ফার্মেসী দোকানীর ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিাকার।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করেন। জরিমানা প্রাপ্তদের মধ্যে আমঝুপি বাজারের আল শেফা ফার্মেসীর ১০ হাজার টাকা এবং মেডিসিন কর্ণারের মালিকের নিকট থেকে ২ হাজার টাকা আদায় করা হয়েছে। সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান জানান, মেয়াদ উত্তির্ণ স্যালাইন ঔষধ রাখার অপরাধে দোষী সাব্যস্ত করে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৫১ ধারায় তাদের এ জরিমানা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।