আব্দুস শহীদ এমপির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে

হাবিবুর রহমান খান, শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ উপজেলার সাংসদ সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ  আব্দুস শহীদ এমপি এর অবস্থার উন্নতি হয়েছে।

বর্তমানে তিনি ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সেখানে বিশ্রাম নিচ্ছেন। এমপি’র ব্যক্তিগত সহকারি মো. ইমাম হোসেন সোহেল এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন।

তার ফেইসবুক পেইজে দেয়া এক ছবিতে দেখা গেছে, আব্দুস শহীদ এমপি  বসে বসে পত্রিকা পড়ছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত খাবারও খাচ্ছেন। সাথে রয়েছেন তার পরিবারের লোকজন।

রোববার তাকে দেখতে হাসপাতালে যান আশীদ্রোন ইউনিয়নের মেম্বার মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মোঃ আরজু মিয়া, মোঃ আবু তাহের, মোঃ বিললাল হোসেন টুনু চৌধুরী সহ  আর অনেক।  তারা জানিয়েছেন, তিনি এখন অনেকটা সুস্থ রয়েছে।

চিকিৎসকের অনুমতি পেলে তিনি বাসায় ফিরবেন। উল্লেখ্য, গত শুক্তবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। তিনি তখন শ্রীমঙ্গলে ছিলেন।

তাকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় হেলিকপ্টার যোগে  তাকে ঢাকায় প্রেরণ করা হয়। তিনি প্রথমে পেট ব্যথা অনুভব করেন এবং পরে ডায়রিয়া আক্রান্ত হয়ে পড়েন। তাঁর ব্যক্তিগত সহকারি ইমাম হোসেন সোহেল  এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে হঠাৎ অসুস্থতা অনুভব করেন তিনি।

শ্রীমঙ্গলে মুক্তি মেডিকেয়ার সেন্টারে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিন্তু বিকেলে অবস্থার কিছুটা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক মো. মামুন আহমেদ জানান, তাকে শুক্তবার সন্ধ্যা ৬টায় হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ্ এর হেলিকপ্টার  থেকে তাকে ঢাকায় নেয়া হয়। এসময় স্ত্রী, মেয়ে, ভাইসহ পরিবারের সদস্যরা তার সাথে ছিলেন।

স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। জানা গেছে, আব্দুস শহীদ ডায়াবেটিস রোগে আক্রান্ত।

কিছুদিন আগে তিনি ভারতে গিয়ে অপারেশন করেন। মামুন আহমেদ জানিয়েছেন, তার অবস্থা এখন উন্নতির দিকে। মূলতঃ অতিরিক্ত সতর্ক হিসেবে তাকে দ্রুত ঢাকায় নেয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।