বিজন বিশ্বাসঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ বিজয়ী হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিনত করবেন। বললেন সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একান্ত আস্থাভাজন ও স্নেহধন্য শ্রী বিমল কৃষ্ণ বিশ্বাস।
মঙ্গলবার গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার পশ্চিম শুয়াগ্রাম কালি মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী কালিপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি এসব কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, একসময়ের রাজপথ কাঁপানো তুখোড় ছাত্রনেতা রাজনীতির পটপরিবর্তনের সাথে সাথে কিছু নেতার চেহারা ও চরিত্র পাল্টে যায়। কিন্তু শ্রী বিমল কৃষ্ণ বিশ্বাস জননেত্রী শেখ হাসিনার জন্য নিজের জীবনকে বাজী রেখে রাজনীতি করেছেন রাজপথে লড়াই সংগ্রাম করেছেন। বিএনপি জামাত জোট সহ স্বৈরাচারীএরশাদ সরকারের সময় কঠিন পরিস্থিতির মধ্যে শত নির্যাতন নিপীড়নের সহ্য করেও শ্রী বিমল কৃষ্ণ বিশ্বাস জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ,আওয়ামীলীগের আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার আদর্শ থেকে একচুল পরিমান বিচ্যুত হননি।
স্থানীয় নেতৃবৃন্দ বলেন, একান্ত আলাপচারিতায় বহুবার তার মুখ থেকে শুনেছি প্রানপ্রিয় নেত্রীর জন্য তার গভীর শ্রদ্ধা আস্থার কথা। বহুকর্মী শ্রী বিমল কৃষ্ণ বিশ্বাসের কথায় আচরনে সাহসী সিদ্ধান্ত ও প্রিয় নেত্রী ও আওয়ামীলীগের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের দৃষ্টান্ত ও মানসিকতা দেখে অনুপ্রানিত হয়েছে। প্রিয় নেত্রীর আশীর্বাদ/দোয়া শ্রী বিমল কৃষ্ণ বিশ্বাসের উপর বর্ষিত হবে এটা এলাকাবাসীর বিশ্বাস। কোটালীপাড়া সহ সারা দেশে আওয়ামীলীগে এরকম বহু ত্যাগী নেতা কর্মী রয়েছেন যারা সর্বস্ব দিয়ে প্রিয় নেত্রী ও দলকে ভালবাসেন এবং যারা শত প্রতিকুলতার মধ্য দিয়েও নিজেদের চরিত্র পরিবর্তন করেননি তাদেরকেও গভীর শ্রদ্ধা জানায় এলাকার জনগন। প্রিয় নেত্রী মানবতার মাতা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই দেশের অস্তিত্বের শেষ ঠিকানা।



