আবারও ২৫০ কেজি ওজনের বোমা বিমানবন্দরে

আবারও ২৫০ কেজি ওজনের বোমা বিমানবন্দরে

আবারও ২৫০ কেজি ওজনের সিলিন্ডার সাদৃশ্য বোমা উদ্ধার করা হয়েছে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে মাটি খোঁড়ার সময়। সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে এটি উদ্ধার করা হয়। 

 টাঙ্গাইলের রসুলপুরে ফায়ারিং রেঞ্জে পাঠানো হয়েছে বোমাটি পুরোপুরি নিষ্ক্রিয় করতে।

একই ধরনের আরো একটি বোমা উদ্ধার করা হয়েছিল গত ৯ ডিসেম্বর। পরে ১০ ডিসেম্বর দুপুরে টাঙ্গাইলের রসুলপুরে বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে এ বোমাটি ধ্বংস করা হয়। এ সময় বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। বিমানবাহিনীর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করে।বোমাটি মুক্তিযুদ্ধের সময়কার বলে প্রাথমিকভাবে ধারণা করেন শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।