বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানে যে ৩৪ টি প্রদেশ দেড় বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ভারত তা কি করে রক্ষা করা যায় এবং আফগানিস্তান থেকে ভারতে যেন নতুন কোনও সন্ত্রাস তৈরি না হয় তা কিভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও ‘সুপারস্পাই’ অজিত ডোভাল, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সেনাসর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াতদের বৈঠক করেন।
সোমবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনেই বৈঠক হয়।
সূত্রের খবর অনুযায়ী,, বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানে যে ৩৪ টি প্রদেশ দেড় বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ভারত তা কি করে রক্ষা করা যায় এবং আফগানিস্তান থেকে ভারতে যেন নতুন কোনও সন্ত্রাস তৈরি না হয় তা কিভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে।
প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী। আফগানিস্তান সম্পর্কে ভারতের কি নীতি গ্রহণ করা উচিত তা নিয়েও আলোচনা হয়েছিল সেই বৈঠকে। তার আগে বিদেশমন্ত্রককে আফগানিস্তান সম্পর্কিত সমস্ত তথ্য দেবার জন্যও জানিয়েছিলেন তিনি। ১৫ আগস্ট আফগানিস্তানে প্রায় ২০ বছর বাদে ক্ষমতায় ফিরেছে তালিবান। শুরু থেকেই তারা জানিয়ে রেখেছে পাকিস্তান বিরোধী কোন কাজ তাদের মাটিতে করতে দেবে না তারা। অন্যদিকে তারা এও জানিয়েছে কাশ্মীর ভারত পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার, সে বিষয়ে তারা তেমন হস্তক্ষেপ করবে না। কিন্তু তার পরেও জেহাদী গোষ্ঠীটি কথা চালাচ্ছে কাশ্মীর প্রসঙ্গে।





