আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১২

বিশেষ প্রতিবেদকঃ আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে গাড়িবোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে আহত ৪০ জন। নিহতের সংখ্যা বাড়ার আশংকা করা হচ্ছে। লাস্কার ঘা শহরের গাজি মাহমুদ আয়ুব খান স্টেডিয়ামের কাছে শুক্রবার এ হামলা হয়।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র উমর যাওয়াক জানিয়েছে, স্টেডিয়ামটিতে রেসলিং খেলা ঘিরে অনেক মানুষের সমাগম হয়েছিল। এসময় স্টেডিয়ামের প্রবেশ পথের খুব কাছে বিস্ফোরণ হয়।

হামলার দায় কেউ স্বীকার করেনি। দুদিন আগে কাবুলের ইউনিভার্সিটি অব আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা হয়। আইএসের দায় স্বীকার করা ওই হামলায় প্রাণ হারায় ২৯ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।