পাবনা থেকে মোঃ লালন মিয়াঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাবনার যোগাযোগ ব্যবস্থা, প্রযুক্তি শিক্ষা, স্বাস্থ্যখাতসহ সকলক্ষেত্রের যে উন্নয়ন করেছেন, কোন সরকার এর আগে এত উন্নয়ন করেনি। বলেছেন ভাষাসৈনিক, বীরমুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি.।
আজ পাবনা প্রেস ক্লাবে আগামি ১৪ জুলাই প্রধানমন্ত্রীর পাবনা সফরকে সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা পাবনাবাসীকে ভালবাসেন তাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী পাবনা নতুন রেল সংযোগ, পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঈশ্বরদী ইপিজেড, মেডিকেল কলেজ হাসপাতাল প্রভৃতি জননেত্রী শেখ হাসিনা পাবনাবাসীকে উপহার দিয়েছেন।
মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাবনাবাসীর প্রতি অত্যন্ত উদার ও আন্তরিক। পাবনার আপামর জনসাধারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীরভাবে ভালবাসতেন। জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাঁড়া দিয়ে এ এলাকার মানুষ ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের সকল সংগ্রামে লিপ্ত হয়েছিল।
মন্ত্রী আরও বলেন, আগামি ১৪ জুলাই দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনা পাবনা জেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ফার্স্ট কনক্রিট পোয়ারিং (এফসিডি) উদ্বোধন করবেন। তিনি প্রধানমন্ত্রীর পাবনা সফরকে যথাযথভাবে সফল করার সকল প্রকার প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
পাবনা জেলা প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারিসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কলাকুশলী ও কর্মীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


