সালথায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

সালথায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক নারী দিবস ২০২০ পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ণরায় উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা হলরুমে নারী সমাবেশের আয়োজন করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। অন্যান্যদের মধ্যে বক্তব্যে দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, সমাজ সেবা অফিসার ফজলে রাব্বি নোমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, তথ্য অফিসার নিলীমা অধিকারী, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।