প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবাই আন্তরিকতার সাথে কাজ করলে সংকট কাটিয়ে উঠা সম্ভব -সেতুমন্ত্রী

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবাই আন্তরিকতার সাথে কাজ করলে সংকট কাটিয়ে উঠা সম্ভব -সেতুমন্ত্রী

করোনার পরিস্থিতি কাটিয়ে উঠতে সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সংকট কাটিয়ে উঠা সম্ভব। উন্নয়ন কার্যক্রম থেমে গেলে জীবনের কাজও থেমে যাবে। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার (৩১ মে) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বরত সব কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, জনগণের কষ্টার্জিত অর্থ সবাইকে সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

গণপরিবহনে ভাড়া বাড়ানোর প্রস্তাবের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, যাত্রীদের অর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে ভাড়া বৃদ্ধির প্রস্তাব ৮০ ভাগ করা হয়েছে। মালিক শ্রমিক সংগঠনগুলো দেশ ও জাতির এই সংকটকালে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত মেনে নেবেন বলে আশা করি।

ওবায়দুল কাদের বলেন, যে সব প্রকল্প অগ্রাধিকার তালিকায় আছে সেসব প্রকল্পের কাজ দ্রুত করতে হবে। দেশি-বিদেশি শ্রমিকদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করে কাজ করতে হবে। শ্রমিকদের বেতন যেন যথাসময়ে দেয়া হয় তাও নিশ্চিত করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।