মাদারীপুরে ২টি জেলার বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর জেলা পর্যায়ের দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা মঙ্গলবার (২৭মে) সকালে জেলা সরকারি সমন্বিত অফিস ভবনের হল রুমে শুরু হয়ে বিকেলে বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়। এসময় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরের সার্বিক সহযোগিতায় এবং মাদারীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর আয়োজনে বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও দেশত্ববোধক গানের প্রতিযোগিতায় মাদারীপুর ও শরীয়তপুর জেলার স্কুলের বিজয়ী শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন জেলা দুপ্রক সদস্য মাওলানা উবায়দুল্লাহ। সকালে প্রতিযোগিতার স্বাগত বক্তব্য দেন শরীয়তপুর জেলা দুপ্রক এর সভাপতি প্রফেসর আলী হোসেন ।
এ সময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা দুপ্রক সদস্য ও প্রতিযোগিতার আহবায়ক সাংবাদিক মনজুর হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান, মাদারীপুর সমন্বিত কার্যালয়ের দুদক, উপ-পরিচালক মো. আতিকুর রহমান, মাদারীপুর দুদক, সহকারী পরিচালক আক্তারুজ্জামান, মাদারীপুর দুদক, উপসহকারী পরিচালক মোঃ সাইদুর রহমান অপু, এ সময় উপস্থিত ছিলেন জেলা দুপ্রক এর সদস্য মো. মুরাদ হাসান,আজমল হুদা ঢালী, সাংবাদিক মেহেদী হাসানসহ মাদারীপুর ও শরীয়তপুর জেলার দুপ্রক সদস্যরা।


