বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

আট বছরে অর্থমন্ত্রীর সম্পদ বেড়েছে৮৩ লাখ টাকা

বিশেষ প্রতিনিধি : আট বছরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুলমুহিতের সম্পদ ৮৩ লাখ ৫৮ হাজার টাকার সম্পদ বেড়েছে।

আজ সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলকরে নিজের সম্পদের বিবরণ দেন অর্থমন্ত্রী। সেখানেই এই তথ্য দিয়েছেনতিনি।

রিটার্ন দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গেকথা বলেন আবুল মাল আবদুল মুহিত। তিনি জানান, ২০০৮ সালের ৩০ জুন দায়িত্ব নেওয়ার সময় তাঁর সম্পদের পরিমাণ ছিল এককোটি ১৪ লাখ ৮৩ হাজার ৩৬ টাকা। আর চলতি অর্থ বছরের ৩০ জুন পর্যন্ত তাঁর সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৯৮ লাখ ১৪ হাজার ৮৬ টাকা। অর্থাৎ এই আট বছরে সম্পদের পরিমাণ বেড়েছে ৮৩ লাখ ৫৮ হাজার টাকার।

অর্থমন্ত্রী বলেন, গত আট বছরে তিনি আয় করেছেন তিন কোটি তিন লাখ ৪২ হাজার ৭৪০ টাকা। এ ছাড়া ২০১৫-১৬ অর্থ বছরে আয়কর দিয়েছেন দুই লাখ ১২ হাজার ৬১১ টাকা।তাঁর করযোগ্য আয়ের পরিমাণ ২০ লাখ ১১ হাজার টাকা বলেও জানান মন্ত্রী।

ক্ষমতায় গেলে প্রত্যেক সংসদ সদস্য ও মন্ত্রীর সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করবে বলে আওয়ামী লীগের নির্বাচনি অঙ্গীকার ছিল। এই অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন করা হয়, এই হিসাব প্রকাশ করা উচিত কি না।

জবাবে অর্থমন্ত্রী বলেন, এটা মন্ত্রীদের একান্তই ব্যক্তিগত বিষয়। তা ছাড়া প্রত্যেক মন্ত্রী প্রতি বছরই প্রধানমন্ত্রীর কাছে নিজেদের সম্পদের হিসাব দিয়ে থাকেন বলেও জানান তিনি।

অর্থমন্ত্রীর অনলাইনে আয়রক রিটার্ন দাখিলের সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুল রহমান উপস্থিত ছিলেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।