আটোয়ারী সীমান্তে বাংলাদেশী চোরাকারবারীকে ধরে নিয়ে গেছে বি,এস,এফ

এন এ রবিউল হাসান লিটন,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সোনাপাতিলা সীমান্তে মো: আকতার হোসেন (৩৫) নামের এক চোরাকারবারীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বি,এস,এফ।

উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা (ভাড়িয়াপাড়া)গ্রামের মো: শামসুল আলমের ছেলে।বিজিবি সুত্রে জানা গেছে, সোমবার মধ্যরাতের পর আটোয়ারীর সোনাপাতিলাসীমান্তের (৪১৩/৮-এফ) কাঁটাতার কাটারপ্রস্তুতির মুহুর্তে বিএসএফ আকতারকেহাতে-নাতে আটক করে।

এসময় তার সহযোগী হিসেবে ওই এলাকার আরো ২/৩ জন চোরাকারবারী পালিয়ে যেতে সক্ষম হয়।সোনাপাতিলা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মো: মোজাম্মেল হক ঘটনারসত্যতা স্বীকার করে বলেন,

আমরা পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া চোরাকারবারী আকতারকে ফেরৎ চেয়েছিলাম। কিন্তু বিএসএফ আকতারকেফেরত না দিয়ে তাদের দেশের প্রচলিতআইনে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।