আটোয়ারীতে ৩টি অপমৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ৩ জনের অপমৃত্যুর খবর পাওয়া গেছে। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উপজেলার রাধানগর ইউনিয়নের প্রাচীন দরগাহাটে মোঃ ইদ্রীস আলী নামের (৪৫) এক ভ্যান চালকের লাশ উদ্ধার করে পুলিশ। মৃত ইদ্রীস আলী ওই ইউনিয়নের মালীগাঁও গ্রামের মৃত পসির উদ্দীনের পুত্র। মোঃ শাহালম নামের একব্যক্তি দরগাহাটের বটতলায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় মর্গে প্রেরণ করে। পারিবারিক সূত্রে জানা যায়, ইদ্রীস আলী মাথার সমস্যা ছিল। এটি হত্যা না আত্মহত্যা তাতখনিক নিশ্চিত করা যায়নি। লাশটির শরীরের কয়েক জায়গায় আঘাতের চিহ্ন সহ মূখমন্ডলে রক্ত জমাট বেধে ছিল। এ ঘটনায় থানায় ইউ,ডি মামলা হয়েছে বলে ওসি জানান। ঘটনাস্থলে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় পরিদর্শন করেছেন।
এদিকে উপজেলার মির্জাপুরে মোঃ নাইস নামের ৮ম শ্রেণীর এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে নানার বাড়ীতে থেকে পড়াশুনা করতো। নাইস ওই ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মোঃ নজরুল ইসলামের বড় ছেলে।
একই দিন উপজেলার বলামপুর ইউনিয়নের রানীগঞ্জ দোহসুহ এলাকার মোঃ নুরুজ্জামানের ছোট ছেলে সোয়েল (২৫) অটো বাইক চালক সামান্য ৩০ টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর অভিমান করে ওই দিন বিকেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
উল্লেখিত ঘটনায় আটোয়ারী থানায় পৃথক পৃথক দুটি ইউ,ডি মামলা দায়ের হয়েছে বলে ওসি মো: আমিনুল ইসলাম জানায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।