আজ ২৯ নভেম্বর পঞ্চগড় মুক্ত দিবস

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :  আজ ২৯ নভেম্বর। ১৯৭১ সালের এই দিনে মুক্তিসেনারা শত্রুর কবল থেকে মুক্ত করেছিলো পঞ্চগড়কে।

১৯৭১ সালের ১৭ই এপ্রিল পঞ্চগড় দখলে নেয় পাকিস্তানী বাহিনী। ধ্বংস আর হত্যাযজ্ঞ চালায় নির্বিচারে। স্থানীয়দের অনেকেই ঘরবাড়ি ছেড়ে ছোটেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। অনেকের স্থান মেলে ভারতের শরণার্থী শিবিরে।

জুলাই মাসের প্রথম দিকে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর গেরিলা আক্রমণ শুরু হয় পাক বাহিনীর ওপর। এতে পর্যদুস্ত হয়ে পিছু হটতে থাকে শত্রুসেনারা। মুক্ত হতে থাকে নতুন নতুন এলাকা। ২৮ নভেম্বর রাতে চারদিক থেকে এক সাথে আক্রমণ শুরু করলে পঞ্চগড় ছাড়তে বাধ্য হয় পাকী বাহিনী। ২৯ নভেম্বর শত্রুমুক্ত হয় পঞ্চগড়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।