আজ ২৫ এপ্রিল ১৪০তম খুলনা জেলা দিবস

আজ ২৫ এপ্রিল ১৪০তম খুলনা জেলা দিবস

আজ ২৫ এপ্রিল ১৪০তম খুলনা জেলা দিবস। ১৮৪২ সালে খুলনা মহকুমা হওয়ার পর ১৮৮২ সালের ২৫ এপ্রিল খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে নিয়ে খুলনা জেলা প্রতিষ্ঠিত হয়।

খুলনার অতীত ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে অতীত ও বর্তমানের সমন্বয়ের মাধ্যমে আগামী খুলনার সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে ২০০৯ সাল থেকে আনুষ্ঠানিকভাবে এই দিনে খুলনা দিবস পালিত হয়। সমৃদ্ধ খুলনা গড়ে তোলার প্রত্যয় নিয়ে খুলনা দিবসকে পালন উপলক্ষে আজ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

খুলনা জেলার ১৪০ বছর পূর্তিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে। সকালে নগরীর মজিদ সরণি এলাকায় উন্নয়ন সংগ্রাম কমিটির নিজস্ব কার্যালেয়র সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজস্ব কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনার মধ্য দিয়ে আজ সোমবার খুলনা দিবস পালিত হচ্ছে। ‘বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র পক্ষ থেকে এসব কর্মসূচি পালন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।