আজ ১৯ ফেব্রুয়ারি শুক্রবার জেনে নিন আপনার রাশিফল

আজ ১৯ ফেব্রুয়ারি শুক্রবার জেনে নিন আপনার রাশিফল

আজ ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সিদ্ধিদাতা গণেশের গগনা অনুযায়ী জেনে নিন আপনার রাশিফল। প্রত্যেকটি রাশির নিজস্ব আলাদা বৈশিষ্ট্য আলাদা এবং গুণ থাকে সে কারণেই প্রত্যেকটি রাশির রাশিফল আলাদা হয়ে থাকে।

মেষঃ অবসর সময়ে মোবাইলে সিনেমা সিরিয়াল দেখতে পারেন। নিজের শরীরের দিকে খেয়াল রাখুন। আজকের দিনে স্ত্রীয়ের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। ঋণ দেওয়া অর্থ আজকের দিনে ফেরত পাবেন।

বৃষভঃ পিকনিকে গিয়ে জীবনে প্রেমের আগমন হবে। বিদেশের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনে ভালো লাভ হবে। অন্যদের সাহায্য ছাড়া কোন কিছু করার পরিকল্পনা ব্যর্থ হবে। আত্মীয়র বাড়িতে ঘুরতে গিয়ে ক্লান্ত হয়ে পড়বেন।

মিথুনঃ এই রাশির বয়স্ক জাতকেরা আজকের দিনে বন্ধুদের সঙ্গে দেখা করতে পারবেন। অর্থের গুরুত্ব বুঝে তা সঞ্চয় করতে শিখুন, ভবিষ্যতের সমস্যা থেকে মুক্তি পাবেন। কাছের মানুষ ছাড়া সময় কাটাতে খারাপ লাগবে। আজকের দিনে এই রাশির জাতক জাতিকাদের অনেক বন্ধু হবে।

কর্কটঃ কাজের জায়গায় অফিসের বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেন। আপনার শরীর সুস্থ থাকলেও, পরিবারের অন্য কারো শরীর খারাপ হতে পারে। ব্যবসায়ীদের পক্ষে শুভ দিন। আজকের দিনে বাবার সঙ্গে কিছুটা সমস্যা হতে পারে।

সিংহঃ নতুন পরিকল্পনার বিষয়ে সকলে আগ্রহ দেখাবে। শরীরকে সুস্থ রাখতে যোগ ব্যায়াম করুন। অর্থ উপার্জনের ভালো সুযোগ পাবেন। আশেপাশে পরিস্কার রাখুন। স্বপ্নের মানুষের সঙ্গে দেখা হবে।

কন্যাঃ ভালোবাসার মানুষের সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নিন। আজকের দিনে বন্ধুরা আপনার পাশে থেকে আপনাকে খুশি রাখবে। ফাঁকা সময়ে সকলের থেকে দূরে কাটাতে ইচ্ছা করবে। অর্থ সঞ্চয় এবং ব্যয়ের বিষয়ে অভিজ্ঞদের পরামর্শ নিন।

তুলাঃ কোন বিষয়ে কোন ব্যক্তি কোন মতামত চাইলে, দিতে লজ্জা পাবেন না। নিজের শরীরের দিকে খেয়াল রাখুন। অর্থ সঞ্চয় এবং ব্যয়ের বিষয়ে অভিজ্ঞদের পরামর্শ নিন। কাজের জায়গায় সহকর্মীদের দিকে একটু নজর রাখুন।

বৃশ্চিকঃ ভালোবাসার মানুষের জন্য সন্ধ্যায় কিছু একটা প্ল্যান করুন। কোন কারণে মানসিক শান্তি নষ্ট হতে পারে। আজকের করা বিনিয়োগ ভবিষ্যতে ভালো লাভ দেবে। নিমন্ত্রিত ব্যক্তির আগমনে আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন।

ধনুঃ বাড়ির কোন সদস্য আপনার সঙ্গে সময়স কাটাতে চাইলে, কিছুটা সময় নষ্ট হবে আপনার। আপনার উপর অনেক সিদ্ধান্ত নির্ভর করবে। পরিবারের সকলের সঙ্গে কোন অনুষ্ঠানে অংশ নিন। সিদ্ধান্ত নেওয়ার আগে মনকে শান্ত রাখুন।

কুম্ভঃ ভালোবাসার মানুষের সঙ্গে পিকনিকে যেতে পারেন। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সময় অতিরিক্ত খাওয়া দাওয়া এড়িয়ে চলুন। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন। বিদেশের জমিতে করা বিনিয়োগ আজকের দিনে ভালো লাভ দেবে।

মীনঃ ব্যবসার কাজে বন্ধুরা সাহায্য করবে। ব্যস্ততার মধ্যেও শরীর সুস্থ থাকবে। পরিবারের সকলকে আজকের দিনে কিছুটা সময় দিতে পারবেন। পরিবারের সকলে মিলে ঘুরতে গিয়ে অনেক অর্থ ব্যয় হবে।

মকরঃ ভালোবাসার মানুষের সঙ্গে একটি সুন্দর সময় কাটাতে পারবেন। কাছের মানুষের সাহায্যে ব্যবসায়ে অনেক লাভবান হবেন। অন্যকে দোষারোপ করা বন্ধ করুন। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর প্ল্যান করুন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।