আজ ১৬ সেপ্টেম্বর আপনার রাশিফল ও রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ

আজ ১৬ সেপ্টেম্বর আপনার রাশিফল ও রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ
শনিবারের রাশিফল Saturday's horoscope ভবিষ্যদ্বাণী জেনে নিন

আজ ১৬ সেপ্টেম্বর আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের। রাশিফলই আপনাকে বলে দেয় কেমন কাটতে চলেছে আপনার আজকের দিনটি, কেমনই বা থাকবে আয় ব্যয়, কীরকম চলবে প্রেম। আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরছে তা জানার উপায় হল রাশিফল। আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গীই ঠিক করে দেয় জীবনযুদ্ধে জয়ী হবে কে। কিন্তু আগামী বিপদ সম্পর্কে সতর্ক থাকতে কাজে আসে রাশিফল। দিনের শুরুতেই জেনে নিন রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ।

মেষ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। এই রাশির বয়স্ক ব্যক্তিদের আজ তাঁদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। ভালোবাসার মানুষটির সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন। আপনার কোথাও আজ সফরের সম্ভাবনা রয়েছে। নিজের কোনো সমস্যার ব্যাপারে আজ বেশি কাউকে জানিয়ে দেবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
আপনার ভাগ্য বদলে পরামর্শ: শারীরিক দিক থেকে সুস্থ থাকতে তামার বালা পরুন।

বৃষ রাশি: শারীরিক দিক থেকে অবশ্যই সতর্ক থাকুন এবং অতিরিক্ত খাওয়াদাওয়া থেকে বিরত থাকুন। প্রাচীন কোনো জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করলে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ আত্মীয় অথবা বন্ধুদের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়।
আপনার ভাগ্য বদলে পরামর্শ: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য মা, ঠাকুমা বা অন্যান্য বয়স্কা মহিলাদের কাছ থেকে আশীর্বাদ নিন।

মিথুন রাশি: আপনার কোনো প্রতিবেশী আজ আপনার কাছ থেকে ঋণ চাইতে আসতে পারেন। তবে, তাঁকে ঋণ দেওয়ার আগে অবশ্যই সতর্ক হন এবং ভালোভাবে যাচাই করে নিন। আজ আপনার কোনো মতামত একজন বন্ধুর অহঙ্কারে আঘাত করতে পারে। আত্মীয়দের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে অবশ্যই সচেতন থাকুন। আপনি আজ কোনো ধর্মীয় স্থানে গিয়ে অনেকটা সময় কাটাবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে।
আপনার ভাগ্য বদলে পরামর্শ: শরীরকে সুস্থ রাখতে সর্ষের তেলে নিজের প্রতিচ্ছবি দেখার পর সেটি দান করে দিন।

কর্কট রাশি: এই রাশির জাতক-জাতিকাদের আজ সেই সমস্ত আত্মীয়দের কাছ থেকে দূরে থাকতে হবে যাঁরা অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। গৃহপ্রবেশের জন্য আজকের দিনটি অবশ্যই ভালো। আজ অন্যদেরকে সন্তুষ্ট করতে গিয়ে নিজের ওপর বেশি চাপ প্রয়োগ করবেন না। কোনো আইনি পরামর্শ নেওয়ার ক্ষেত্রে একজন আইনজীবীর কাছে যাওয়ার জন্য আজকের দিনটি অনুকূল। মন ভালো রাখতে আজ আপনি একটি ভালো বই পড়তে পারেন। অর্ধাঙ্গিনীর সাথে আজ আপনি কোথাও বেড়াতে যাবেন।
আপনার ভাগ্য বদলে পরামর্শ: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য সাদা রঙের পোশাক পরিধান করুন।

সিংহ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আজ কোনো যৌথ ব্যবসায়ে অথবা সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না। পরিবারের সদস্যদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। আজ আপনি অবসর সময়টি কোনো ধর্মীয় কাজে অতিবাহিত করবেন। নিজে থেকে আজ কোনো বিতর্কে জড়িয়ে পড়বেন না। মায়ের সাথে আজ আপনি দীর্ঘক্ষণ কথা বলতে পারেন এবং তিনি আপনার ছোটবেলার কিছু স্মৃতি রোমন্থন করবেন। বিবাহিত জীবন সুখের হবে।
আপনার ভাগ্য বদলে পরামর্শ: আর্থিক দিক থেকে উন্নতির জন্য রুপোর বালা পরুন।

কন্যা রাশি: আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও বন্ধুবান্ধবদের সাহায্যে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। প্রেমিক জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ কোনো নদীর পাড়ে অথবা পার্কে কিংবা কোনো মন্দিরে গিয়ে কিছুটা সময় কাটাবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
আপনার ভাগ্য বদলে পরামর্শ: শারীরিক দিক থেকে সুস্থ থাকতে কালো কাজল মাটির তলায় পুঁতে দিন।

তুলা রাশি: কর্মক্ষেত্রে আজ আপনি বাবার কোনো পরামর্শকে কাজে লাগিয়ে লাভবান হতে পারেন। আত্মীয়দের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। পরিবারের সদস্যদের সাথে আজ কিছুটা সময় কাটান। কর্মক্ষেত্রে কাজ দ্রুত শেষ করে আপনি আজ তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। জীবনসঙ্গীর জন্য আজ একটি সারপ্রাইজের পরিকল্পনা করুন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
আপনার ভাগ্য বদলে পরামর্শ: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বৃদ্ধি করতে প্রতিদিন বিশুদ্ধ মধু সেবন করুন।

বৃশ্চিক রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। বন্ধুদের সাথে আজ কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমের জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটিকে কাজে লাগিয়ে আপনি কোনো বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন। আপনি আজ আপনার বাবার সাথে দীর্ঘক্ষণ ধরে হাসিখুশি ভাবে কথা বলতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।
আপনার ভাগ্য বদলে পরামর্শ: সাফল্য অর্জনের জন্য ভগবানের ওপর বিশ্বাস রাখুন এবং সমস্ত নেতিবাচক কাজ থেকে বিরত থাকুন।

ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সাথে আজ কিছুটা সময় অতিবাহিত করুন। আজ নিজে থেকে কোনো অপ্রয়োজনীয় বিষয়ে জড়িয়ে পড়বেন না। আপনি আজ কোনো সমস্যার সম্মুখীন হলেও বন্ধুবান্ধবদের কাছ থেকে সেই সময়ে সাহায্য পাবেন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
আপনার ভাগ্য বদলে পরামর্শ: মন এবং চিন্তাকে ঠিক রাখতে মাংস থেকে দূরে থাকুন।

মকর রাশি: তাড়াহুড়ো করে আজ কোথাও বিনিয়োগ করবেন না। নাহলে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। আজ আপনার কোনো ভালো কাজের পরিপ্রেক্ষিতে সবাই আপনার প্রশংসা করবেন। শরীরকে সুস্থ রাখতে অবশ্যই কিছুটা বিশ্রাম নিন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। অর্ধাঙ্গিনীর কাছ থেকে আজ আপনি কোনো কাজে সাহায্য পাবেন।
আপনার ভাগ্য বদলে পরামর্শ: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য দুধ মেশানো জলে স্নান করুন।

কুম্ভ রাশি: বন্ধুবান্ধবদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। তবে, আজ অতিরিক্ত খাওয়াদাওয়া এবং মদ্যপান থেকে বিরত থাকুন। ভালোবাসার মানুষটির সাথে দেখা করার সময়ে আজ কোনো বিষয় নিয়ে তর্ক করবেন না। আপনার রসিক মনোভাব খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। অবসর সময় আজ আপনি কোনো সিনেমা দেখতে পারেন অথবা বই পড়তে পারেন। বিবাহিত জীবন আজ সুখের হবে।
আপনার ভাগ্য বদলে পরামর্শ: শরীর এবং মন ভালো রাখতে কোনো হাসপাতালে গিয়ে রোগীদের সেবা করুন।

মীন রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখতে আজ আপনি কোনো খেলাধূলায় অংশগ্রহণ করতে পারেন। আপনার ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা সম্পর্কে আজ বেশি কাউকে জানিয়ে দেবেন না। প্রেমের জীবনে আজ আপনি কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। প্রত্যেকের সাথে আজ স্পষ্টভাবে কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
আপনার ভাগ্য বদলে পরামর্শ: আর্থিক অবস্থার উন্নতির জন্য সূর্যোদয়ের সময়ে “ওম ঘৃণী সূর্যায় নমঃ” মন্ত্রটি জপ করুন।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলরাশিফল ও রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।