আজ ১৫ সেপ্টেম্বর বৈদিক জ্যোতিষে রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

আজ ১৫ সেপ্টেম্বর বৈদিক জ্যোতিষে রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়
গ্রহ-নক্ষত্রের এমন প্রভাবের ফলে সমস্ত রাশির জীবনে সুখ-দুঃখ লেগে থাকবে। কোন রাশির সময় ভালো, কাদের সতর্ক থাকতে হবে, সে সবই জেনে নিন এখানে।

রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায় । আজ ১৫ সেপ্টেম্বর বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায় । 

মেষ রাশি: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য আজ অবশ্যই কিছুটা বিশ্রাম নিন। যাঁদের সাথে থাকলে আপনার সময় এবং অর্থ দু’টোই অপচয় হয় তাঁদের সঙ্গ পরিত্যাগ করুন। পরিবারের সদস্যদের সাথে আজ আপনাকে ঠান্ডা মাথায় কথা বলতে হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অবশ্যই ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হবেন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য একটি রঙিন কাপড়ের টুকরোর মধ্যে সাদা ও কালো তিলের বীজ বেঁধে সেটি সবসময় নিজের কাছে রাখুন।

বৃষ রাশি: এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অবশ্যই ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হবেন। শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য অবশ্যই কিছুটা বিশ্রাম নিন। আপনার নতুন কোনো পরিকল্পনার প্রসঙ্গে বাবা-মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই দিনটি ভালো। প্রেমের জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:শরীর সুস্থ রাখতে আজ সাদা রঙের মিষ্টি দান করুন ও নিজেও খান।

মিথুন রাশি: আপনার অনিয়ন্ত্রিত জীবনযাপন আজ পরিবারের সদস্যদের চিন্তা বৃদ্ধি করবে। তাই নিজেকে সংযত করুন। কাউকে আকৃষ্ট করার জন্য আজ অত্যধিক খরচ করবেন না। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। পরিবারের সদস্যদের সাথে আজ কিছুটা সময় কাটান। ভালোবাসার মানুষটির সাথে দিনটি খুব একটা খারাপ কাটবে না।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য সুগন্ধি দ্রব্যের ব্যবহার করুন।

কর্কট রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পড়াশোনার পরিবর্তে বাইরের কোনো কাজকর্মে অত্যাধিক জড়িত থাকার কারণে এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের প্রতি রেগে যেতে পারেন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য মহাদেবের সামনে বা কোনো অশ্বত্থ গাছের সামনে ২ থেকে ৩ টি লেবু রেখে দিন।

সিংহ রাশি: আপনি আজ কোনো ধর্মীয় কাজে অর্থব্যয় করবেন। পাশাপাশি, এর মাধ্যমে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। আজ আপনার সময়মতো সাহায্য কারোর জীবন বাঁচাতে পারে। এই বিষয়টি আপনার পরিবারের সদস্যদেরকেও গর্বিত করবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকতে কালো কাজল মাটির তলায় পুঁতে দিন।

কন্যা রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আজ আপনার অর্থ কোথায় কোথায় ব্যয় হচ্ছে সেদিকে নজর রাখা প্রয়োজন। নাহলে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। আপনি আজ এমন একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন যা আপনার পুরো পরিবারে খুশির আমেজ বয়ে আনবে। প্রেমের জন্য দিনটি অবশ্যই ভালো। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য মাংস খাওয়া থেকে বিরত থাকুন এবং মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন।

তুলা রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। তাই, অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। শিশুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। অতীতের ব্যর্থতাকে পেছনে ফেলে আজ নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যান। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। কোনো সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবন সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য একমুখী রুদ্রাক্ষকে সাদা সুতোয় বেঁধে পরে নিন।

বৃশ্চিক রাশি: যোগ্য ব্যক্তিদের আজ কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই রাশির বিবাহিত ব্যক্তিরা আজ তাঁদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনি আজ আপনার ঘরটি পরিষ্কার করতে কিছুটা সময় অতিবাহিত করবেন। আপনার কাছে আজ অবসর সময় থাকবে। যদিও, আপনি সেটি একাকী নিজের মতো করে কাটাবেন। অর্ধাঙ্গিনীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখতে ভগবান শিব, ভৈরব ও হনুমানজির আরাধনা করুন।

ধনু রাশি: আজ আপনার কোনো অস্বাভাবিক আচরণের কারণে আপনার চারপাশে থাকা ব্যক্তিরা বিভ্রান্ত হবেন এবং আপনাকে হতাশগ্রস্ত অবস্থায় ছেড়ে চলে যেতেও পারেন। আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। অংশীদারিত্বের মাধ্যমে কোনো নতুন উদ্যোগ শুরু করার পক্ষে আজকের দিনটি ভালো। বিবাহিত জীবনে আজ আপনি কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকতে পূর্ব দিকে মুখ করে খাওয়ার খান।

মকর রাশি: আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আজ আপনি কোনো পারিবারিক সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে, ঠান্ডা মাথায় বিষয়টি সমাধানের চেষ্টা করুন। শারীরিক দিক থেকে আজ সচেতন থাকুন। কোনো কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। প্রেমের জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হবেন। আপনার আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকতে স্রোতযুক্ত জলে কোনো অকার্যকর মুদ্রা নিক্ষেপ করুন।

কুম্ভ রাশি: প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। কর্মক্ষেত্রে আজ যোগ্য কর্মচারীরা পদোন্নতির সুযোগ পেতে পারেন। পরনিন্দা এবং কুৎসা থেকে সবসময় দূরে থাকুন। প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। যার ফলে আপনি বিচলিত হয়ে পড়বেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বৃদ্ধির লক্ষ্যে প্রতিদিন বিশুদ্ধ মধু সেবন করুন।

মীন রাশি: পরিবারের সদস্যদের সাথে আজ আপনি কোথাও বেড়াতে যেতে পারেন এবং আপনার প্রচুর অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে নিজের লক্ষ্যপূরণের প্রতি অবিচল থাকুন। এই রাশির পড়ুয়াদের আজ পড়াশোনার প্রতি আরও বেশি সতর্ক হতে হবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। অর্ধাঙ্গিনী শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ার কারণে আজ আপনি ব্যস্ত হয়ে পড়তে পারেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রেমের জীবন সুখকর করে তুলতে ভালোবাসার মানুষটিকে সাদা রঙের পোশাক উপহার দিন।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলরাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার টিপসশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।