আজ রাতে বৈঠকে বসতে যাচ্ছেন ২০দলীয় জোটের শীর্ষ নেতারা

বিশেষ প্রতিবেদকঃ সাম্প্রতিক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আজ(বৃহস্পতিবার) রাতে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের শীর্ষ নেতারা।

 এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইং এর সদস্য শামসুদ্দিন হায়দার দিদার।তিনি জানান, গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে রাত ৮টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বৈঠকে সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।বৈঠকে খুলনা ও গাজীপুর সিটি করপোরেশ নির্বাচনে ২০-দলীয় জোটের কর্মপন্থা কী হবে এবং করনীয় নিয়ে আলোচনা প্রাধান্য পাবে বলে জানা গেছে।

এছাড়াও, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন, চলমান রাজনৈতিক পরিস্থিতি, জোটের অভ্যন্তরীণ বিষয় ও বিভিন্ন কৌশলগত দিক নিয়ে আলোচনা হতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।