আজ ভারতে আসছেন বিশ্বস্বাস্থ্য মহাপরিচালক

আজ সোমবার ভারতের রাজকোটে পৌঁছবেন বিশ্বস্বাস্থ্য মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস।  সেখানে রাত্রিযাপন করবেন তিনি। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন তিনি।

এ সফরে গুজরাটের জামনগরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে তৈরি হওয়া বিশেষ মেডিসিন সংস্থার শিলান্যাস করবেন তিনি। সেই অনুষ্ঠানে থাকবেন ভারতের প্রধানমন্ত্রীও। এছাড়াও আরও বেশ কয়েকটি অনুষ্ঠানে হু প্রধান এবং ভারতের প্রধানমন্ত্রীকে একসঙ্গে দেখা হতে পারে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জুগনাথও আসছেন ভারতে। বিমানবন্দরেই তাঁর জন্যে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আজ সকালে রাজকোট ভারতের প্রধানমন্ত্রির সাথে দেখা করবেন তিনি। যেখানে ভারত এবং মরিশাসের একাধিক সংস্কৃতি এবং অনুষ্ঠানের মাধ্যমে মরিশাসের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সহ একাধিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন প্রবিন্দ কুমার জুগনাথ।

আজ সোমবার তিনদিনের সফরে নিজের গড় গুজরাটে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  সেখানে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। যার মধ্যে রয়েছে গান্ধীনগর, জামনগর, দাহোড এবং বানসকথা’র মতো গুরুত্বপূর্ণ জায়গাতে অনুষ্ঠানে অংশ নেবেন। এই বিষয়ে নিজেই টুইট করে তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। নরেন্দ্র মোদীর সাথে বিশ্বস্বাস্থ্য মহাসচিবের সফরকে ঘিরে সেজে উঠেছে গুজরাট। শুধু তাই নয়,কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।