আজ থেকে ছোলা ও খেজুর বিক্রি করবে টিসিবি

আজ থেকে ছোলা ও খেজুর বিক্রি করবে টিসিবি

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সাশ্রয়ে বিক্রি করবে ছোলা ও খেজুর। নিম্ন আয়ের মানুষদের জন্য আজ বৃহস্পতিবার থেকে এসব পণ্য বিক্রি শুরু করবে সংস্থাটি। তবে গত বছরের চেয়ে এবার প্রতি কেজি খেজুরে ২০ টাকা বাড়ানো হয়েছে।

সংস্থাটি সয়াবিন তেল, চিনি ও মসুর ডালের সঙ্গে রমজান মাস উপলক্ষে খেজুর ও ছোলা বিক্রি করবে।

বুধবার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও থানার তিব্বত মোড়ে টিসিবির আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রমজান উপলক্ষে কার্ডধারী এক কোটি পরিবারকে দুই পর্বে পণ্য কেনার সুযোগ দেওয়া হবে।

একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি করে চিনি, ছোলা ও খেজুর কিনতে পারবেন। এসব পণ্য নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী বিক্রি করা হবে টিসিবির ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনায়।

প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, চিনি ৬০ টাকা, ছোলা ৫০ এবং খেজুর ১০০ টাকায় বিক্রি করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।