আজ জাতীয় পাট দিবস

আজ জাতীয় পাট দিবস
‘পাট শিল্পের অবদান- স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করবে

আজ ৬ মার্চ সোমবার জাতীয় পাট দিবস।  ‘পাট শিল্পের অবদান- স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

পাটখাত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাট বীজ আমদানিতে নির্ভরশীলতা হ্রাস, পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতা, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখার জন্য এবছর পাট দিবসে ১১টি ক্যাটাগরিতে ১১ জন ব্যক্তি/প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে।

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক গতকাল সাংবাদিক সম্মেলনে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটজাত পণ্যকে বর্ষপণ্য-২০২৩ এবং সোনালী আঁশ পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করেছেন। ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করতে, পাটপণ্যকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কার্যক্রম শুরু করেছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে  মন্ত্রী বলেন, সোনালি আঁশ পাটের সাথে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য গভীরভাবে জড়িয়ে আছে। শুধু তাই নয়, বাঙালির অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে পাটের ভূমিকা একটি স্বীকৃত ইতিহাস।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।