আজো খালেদা জিয়ার সাথে দেখা মেলেনি বিএনপির তিন নেতার

বিশেষ প্রতিবেদকঃ নাজিম উদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান। কিন্তু সাক্ষাৎ পাননি তারা।

জানা গেছে, বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে কারাগারের সামনে আসেন বিএনপি নেতারা। কিন্তু আধঘণ্টা অপেক্ষার পরও প্রবেশের অনুমতি মেলেনি তাদের।
এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘আজ বৃহস্পতিবার সময় দেওয়া হয় বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে। অামরা সেজন্যই এসেছিলাম। কিন্তু কারাগারে আসার পরে আমাদের বলা হলো, আজ সম্ভব হচ্ছে না। এর আগেও সময় চেয়েছিলাম। কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। উনারা বলেছেন, অাইজি সাহেব নেই। তিনি কাশিমপুরে গেছেন। তাই আজ দেখা করা যাবে না।

গেলো ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া ৫ বছরের সাজা পান খালেদা জিয়া। একই মামলায় তার ছেলে তারেক রহমানসহ ৫ জনের ১০ বছরের জেল হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।