আগৈলঝাড়ায় ৩টি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় ৩টি গ্রামের ২৮১টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি-২ আওতায় আজ বুধবার সকালে উপজেলার বাগধা, খাজুরিয়া ও চাঁদত্রিশিরাসহ ৩টি গ্রামের ২৮১টি পরিবারে মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন বরিশাল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ।

পরে বাগধা আলিম মাদ্র্াসা মাঠে বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্রির সভাপতিত্বে উদ্ভোধনীয় আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগ সদস্য মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, বরিশাল পল্লী বিদ্যুতের ডিজিএম রঙ্গলাল কর্মকার, উপজেলা আওয়ামীলীগ নেতা আবু সালেহ লিটন সেরনিয়াবাত প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।