আগৈলঝাড়ায় হত্যা মামলার আসামী গ্রেফতার

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া গ্রামের গৃহবধূ হত্যা মামলার আসামীকে পুলিশ গ্রেফতার করেছে।

উপজেলার কোদালধোয়া গ্রামের বিজয় ওঝার স্ত্রী ও দুই কন্যা সন্তানের জননী সীমা ওঝা হত্যা মামলার আসামীকে শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকাল ইউনিয়নের চান্দেরভাঙ্গা নামকস্থান থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা খোন্দকার মো.আবুল খায়ের গ্রেফতার করে। ওই মামলায় নিজ স্ত্রীকে হত্যার দায়ে বিজয় ওঝাকে গ্রেফতার রয়েছে। সে বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারকের কাছে নিজের স্ত্রী সীমা ওঝাকে হত্যার কথা স্বীকার করেছেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫জুন উপজেলার কোদালধোয়া গ্রামের বাড়ির পাশের পাট থেকে ওই গ্রামের বিজয় ওঝার স্ত্রী ও দুই কন্যা সন্তানের জননী সীমা ওঝার (৩৫) লাশ উদ্ধার করেন এসআই মোশারফ হোসেন। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ পোষ্ট মর্টেমে প্রেরণ করেন। গত ১১জুন প্রাপ্ত পোস্টমর্টেম রিপোর্টে চিকিৎসক গৃহবধূর মাথায় আঘাত জনিত কারণে মৃত্যুর কারণ উল্লেখ করায় এসআই মোশারফ হোসেন বাদী হয়ে হত্যা, হত্যায় সহায়তা করা ও লাশ গুমের অভিযোগে অজ্ঞাতনামা আমাসী করে ১২জুন মামলা দায়ের করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।