আগৈলঝাড়ায় স্থানীয় সরকার ও জাইকার উদ্যোগে যৌতুক, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় মাদক ও জঙ্গি বিরোধী তিন দিনের কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকার) সহযোগীতায় গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে তিন দিন ব্যাপি কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান।

কর্মশালায় বিশেষ অতিথী ছিলেন সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) শতরুপা তালুকদার, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, জাইকার মনিটরিং অফিসার মশিউর রহমান মিজান। কর্মশালায় স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, গ্রাম পুলিশ, এনজিও কর্মী, সাংবাদিকসহ ৩০জন প্রতিনিধি অংশগ্রহন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।