আগৈলঝাড়ায় স্কুল ছাত্রী অপহরন, আটক ৩

আগৈলঝাড়ায় স্কুল ছাত্রী অপহরন, আটক ৩

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় এক স্কুল ছাত্রী অপহরনের ঘটনায় ৩ অপহরনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অপহৃতাকে জবানবন্দির জন্য ও আসামিদেকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

মামলা সূত্রে জানাগেছে, ১৯ এপ্রিল সোমবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা সদর বাইপাস তিনরাস্তার মোড় থেকে গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের মো. মিলন সিকদারে মেয়ে মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মোসা.মুনিয়া আক্তার নৌরিন (১৩) কে উজিরপুর উপজেলার কালিহাতি গ্রামের ফারুক হাওলাদারের ছেলে আসিফ হাওলাদার(২১), শাহজাহান সেরনিয়াবাতের ছেলে মহারাজ সেরনিয়াবাত(১৯) ও হাবিবুর রহমান মুন্সীর ছেলে রাকিব মুন্সী (২০) মুখচেপে ধরে অপনহরন করে ইজিবাইকে তুলে নিয়ে যায়।

আগৈলঝাড়া থানা পুলিশ বাইপাস সড়কের চেকপোষ্টে তাদের আটক করে। এঘটনায় অপহৃতা স্কুলছাত্রীর পিতা মো. মিলন সিকদার বাদী হয়ে গতকাল (২০ এপ্রিল) ৩ অপহরন কারিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) ধারায় মামলা দায়ের করে। মামলা নং ১০। গতকাল দুপুরে অপহৃতাকে জবানবন্দির জন্য ও আসামিদেকে বরিশাল আদালতে প্রেরন করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।