আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের হাতে ৩০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক বিক্রেতা আটক হয়েছে।
গতকাল শনিবার দুপুরে জেলার মাদক এলাকা খ্যাত বালিয়াডাঙ্গী উপজেলার তেরকোনিয়া নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি সুত্রে জানা যায়, ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালে এসআই মোয়াজ্জেম উদ্দিনের নেতৃত্বে একটি টিম বালিয়াডাঙ্গী উপজেলার তেরকোনিয়া নামক এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ নুর আলম (২৬) কে ৩০ বোতল ফেন্সিডিল সহ হাতে-নাতে আটক করে।
আটক মাদক ব্যবসায়ী উক্ত এলাকার মোঃ ইয়াকুব আলীর ছেলে।আটকের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রজু করা হয়েছে। সত্যতা নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম।


