আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা॥ বরিশালের আগৈলঝাড়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ বরিশাল কারিতাস আঞ্চলিক কার্যালয়ের আওতায় আগৈলঝাড়া উপজেলার সুফল-২ (এক্সিট ফেজ) এর আয়োজনে সোমবার বিকালে উপজেলার বাকাল গ্রামে মিশ্র পদ্ধতিতে মাছ চাষে সফলতা বিষয়ক মাঠ দিবস উদযাপন করা হয়েছে।
দিবসের তাৎপর্য তুলে ধরে গ্রামের চাষী পর্যায়ের সুবিধা ভোগীদের শিক্ষা মূলক প্রশিক্ষণ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন কারিতাস সুফল ২ আগৈলঝাড়া শাখার প্রোগ্রাম অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা মৎস কার্যালয়ের মোঃ এনায়েত হোসেন, সাংবাদিক প্রবীর বিশ্বাস (ননী), সুফল ২ প্রকল্পের আগৈলঝাড়া শাখার মনিটরিং অফিসার এলেক্স বাড়ৈ, সুফল-২ এর কৃষি কর্মকর্তা নোবেল বিশ্বাস, মৎস্য চাষী নাসিমা বেগম প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশ গ্রহনকারীদের মধ্যে প্রতিযোগীতা মূলখ খেলায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।



