আগৈলঝাড়ায় ১ কেজি ৬শত গ্রাম গাঁজাসহ একজন গ্রেফতার

আগৈলঝাড়া (বরিশাল) থেকে অনিমেষ কর।। বরিশালের আগৈলঝাড়ার অশোকসেন গ্রাম থেকে ১কেজি ৬শত গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতাকৃতকে রোববার দুপুরে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

আগৈলঝাড়া থানা এসআই সুশান্ত কুমার মামলার বাদী জানান, উপজেলার গৈলা ইউনিয়নের অশোকসেন(তালতা)গ্রামের মৃত.হারুন সরদারের ছেলে সেন্টু সরদারকে নিজ বাড়ি থেকে ১কেজি ৬শত গ্রাম গাঁজাসহ শনিবার রাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় (আমি) এসআই সুশান্ত কুমার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করি। মামলা নং-৯,(১৮-৭-২০২০)। গ্রেফতারকৃতকে মাদক ব্যবসায়ী সেন্টু সরদারকে রোববার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।