আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের মাইনুদ্দিন হাওলাদার ছেলে ও চলতি এসএসসি পরীক্ষার্থী তাজুল ইসলাম আজ শনিবার সকালে ঘরের আড়ার সাথে রশি দিয়ে আত্মহত্যা করে।
পরিবার সূত্রে জানা গেছে, তাজুল ইসলাম টেস্ট পরীক্ষায় রেজাল্ট খারাপ করার পরেও এসএসসি পরীক্ষা দেয়ার জন্য ফরম পূরন করে। পরাশুনার জন্য পরিবার থেকে চাপ দেয়া হয়। চাপ সইতে না পেরে সে আত্মহত্যা করেছে বলে পরিবার দাবী করেন।
পুলিশকে সংবাদ দিলে ওসি(তদন্ত) নকিব আকরাম হোসেন ও এসআই দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে গতকাল শনিবার সকালে লাশের সুরহাতাল রির্পোট তৈরী করে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে, যার নং-২(৫-১-২০১৮)।
