আগৈলঝাড়ায় ইয়াবা ও নগদ টাকাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগৈলঝাড়ায় ইয়াবা ও নগদ টাকাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:  বরিশালের আগৈলঝাড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লক্ষ ৯ হাজার ১শত টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে ।

আগৈলঝাড়া থানার ওসি মো. গোলাম ছরোয়ার জানান, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের একাধিক মাদক মামলার আসামী ও মাদক ব্যবসায়ী যাকাত ফকিরের স্ত্রী নারী মাদক ব্যবসায়ী ঝুমুর বেগমকে (৩৫) ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লক্ষ ৯ হাজার ১শত টাকাসহ গ্রেপ্তার করে উপপরিদর্শক মো. আলী হোসেন। এসময় মাদক ব্যবসায়ী যাকাত ফকির পালিয়ে যায়।

থানার উপ-পরিদর্শক মো. আলী হোসেন বাদী হয়ে মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী ঝুমুর বেগমকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।