আগৈলঝাড়ায় অর্ধকোটি টাকা নিয়ে এনজিও প্রতিষ্ঠাতা লাপাত্তা টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ ও ঝাড়– মিছিল

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় অসহায় ও দুঃস্থ মহিলা সদস্যদের জমানো অর্ধকোটি টাকা নিয়ে কথিত সমিতির কর্মকর্তারা পালিয়ে গেছে। পাওনা মজুরী ও জমানো সঞ্চয়ের টাকা ফেরত পেতে গতকাল শুক্রবার দুপুরে প্রতিষ্ঠানের সামনে শতাধিক মহিলা সদস্যর বিক্ষোভ ও ঝাড়– মিছিল করেছে। ওই সংগঠনের কর্মরত ও সঞ্চয় জমানো বিক্ষুদ্ধ সদস্য অমেলা পান্ডে, সঙ্গীতা বালা, শ্রীমতি বালাসহ অনেকেই জানান, স্থানীয় অসহায় ও স্বল্প আয়ের নারীদের ভাগ্যন্নোয়নর জন্য ২০০১ সাল থেকে দুস্থ নারীদের হস্তশিল্প কার্যক্রমের মধ্যমে এর যাত্রা শুরু হয়।

গ্রামীণ জনপদে কর্মজীবি ও সদস্য সংখ্যা দাড়ায় দুই শতাধিক দুঃস্থ নারী। এসকল নারীরা মাসিক মজুরীর ভিত্তিতে বিভিন্ন ধরনে হস্তশিল্প তৈরির কাজ  করে তাদের শ্রমের মজুরী ও সঞ্চয় জমা করতেন। শুরু থেকেই সংগঠনটি শ্রমজীবি মহিলাদের সাথে পাওনা নিয়ে প্রতারণা করে আসছিল। ২০১১সালে কথিত প্রতিষ্ঠাতা বিজয় বাড়ৈ সংগঠনে জমানো প্রায় অর্ধকোটি টাকা নিয়ে পালিয়ে যান। পরে বিজয় স্থানীয় শিপন পান্ডে’কে ফোনে ওই প্রতিষ্ঠানের সহায় সম্পত্তি দেখা দায়িত্ব প্রদান করেন। শিপন প্রতিষ্ঠানের সম্পত্তি দেখভাল করার মধ্যে সাবেক ইউপি সদস্য পুলিন বাড়ৈ তার কাছ থেকে জোর করে প্রতিষ্ঠানের চাবি নিয়ে মুল্যবান মালামাল ও বিভিন্ন প্রজাতির গাছ বিক্রি করে আসছিলো। গতকাল শুক্রবার প্রতিষ্ঠানের গাছ বিক্রির করার সংবাদ পেয়ে বিক্ষুব্ধ নারী শ্রমিক ও সমিতির সদস্যরা তাদের পাওনা আদায়ের জন্য বিক্ষোভ ও ঝাড়– মিছিল করেছেন। এব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা জানান, চ্যারিটি ফাউন্ডেশন নামের কোন প্রতিষ্ঠান তাদের দপ্তর থেকে রেজিষ্ট্রেশন নেয়নি। তাদের কাজ কর্ম সম্পর্কেও তিনি জানেন না। তার পরেও সদস্যদের লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।