আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে আর কোনো রাজনৈতিক দল থাকবে না -জিএম কাদের

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে আর কোনো রাজনৈতিক দল থাকবে না -জিএম কাদের

দেশে মানুষের ভোটাধিকার নেই, কথা বলার অধিকার নেই। গণমাধ্যমের স্বাধীনতা নেই, মানুষের ভাত-কাপড়ের নিরাপত্তা নেই। এমন পরিস্থিতিতে দেশের মানুষকে যেকোনো ভাবেই হোক না কেন মুক্ত করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে একটি দল ছাড়া আর কোনো রাজনৈতিক দল থাকবে না। দেশে একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী হয়ে যাবে। বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

রংপুর সার্কিট হাউজে মঙ্গলবার (২৭ জুন) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের আরও বলেন, এ বাজেটে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। বাজেটের পর সাধারণ মানুষের দুরবস্থা বাড়বে। অর্থনৈতিক মন্দা চলছে, এটা আরও বাড়বে। দেশের মানুষ একটা অজানা অনিশ্চিত বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। দ্রব্যমূল্যের লাগামহীন গতি এবং মানুষের আয় কমা নিয়ে বাজেটে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “বর্তমানে বিদেশি চাপ কাজ করছে। আমরা তাকিয়ে আছি, অন্যান্য রাজনৈতিক দলগুলোও চেষ্টা করছে। সবাই মিলেমিশে কিছু করতে পারলে দেশের মানুষ উদ্ধার হবে। তা না হলে, এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে সাধারণ মানুষের হাতে আর রাজনীতি থাকবে না। রাজনৈতিক দলও থাকবে না। একটি দল এবং তাদের নেতা চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠিত হওয়ার উপক্রম হবে।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।