আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

টানা চতুর্থবারের মতো বাংলাদেশ সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর আগামীকাল শুক্রবার (২৫ জানুয়ারি) জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল সন্ধ্যা ৭টার সময় রাষ্ট্রীয় প্রচার মাধ্যমগুলো থেকে তার ভাষণ একসাথে প্রচার করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম।

চতুর্থবারের মতো সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ। ভাষণটি ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে।

এ ভাষণে সুশাসন প্রতিষ্ঠা, সরকারের উন্নয়ন পরিকল্পনা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং ভবিষ্যৎ লক্ষ্য ও উদ্দেশ্যেকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।