আগামীকাল খুলনা-কোলকাতা বন্ধন এক্সপ্রেস নামে একটি ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু

বেনাপোল প্রতিনিধিঃ  খুলনা- কোলকাতা সরাসরি পরীক্ষা মূলক ট্রেন চলাচল করবে ৯ ন‌ভেম্বর বৃহস্পতিবার থেকে। ভারতের কোলকাতা শহর থেকে সকাল  ৭ টায় ট্রেনটি ছেড়ে খুলনার উদ্দে‌শ্যে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকতা শেষ করার জন্য রেলষ্টেশনে তাদের কাজ করে যাচ্ছে।

স‌রোজ‌মি‌নে, বেলা সাড়ে ১২ টায় বেনাপোল রেল ষ্টেশনে গিয়ে দেখা যায় ওসি ওমর শরীফের নেতৃত্বে ইমিগ্রেশন পুলিশ পাসপোর্ট এর আনুষ্ঠানিকতা  কার্যক্রম করার জন্য কম্পিউটার লাইনে সংযোগসহ পরিস্কার-পরিচ্ছন্ন ও নিরাপত্তার ব্যবস্থা জোরদার করছে।

ইমিগ্রেশন ওসি ওমর শরীফ বলেন, বন্ধন এক্সপ্রেস নামে একটি ট্রেন সপ্তাহে এ রুটে একবার চলাচল করবে। সকাল  ৭ টায় কোলকাতা থেকে ট্রেনটি ছেড়ে বেলা ১২ টার সময় খুলনা পৌঁছাবে । সেখান থেকে আবার যাত্রী নিয়ে ট্রেনটি বেলা ২ টার সময় কোলকাতার উদ্দেশ্য ছেড়ে যাবে।

বেনাপোল রেল ষ্টেশন মাষ্টার সাইদুজ্জামন বলেন, আগামীকাল বন্ধন এক্সপ্রেস নামে ট্রেনটি পরীক্ষামুলক ভাবে কোলকাতা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসবে। তবে নির্ধারিত সময় ৭ টা ১০ এর সময় ছেড়ে আসার কথা থাকলেও সময়মত ট্রেনটি ছেড়ে আসতে পারবে না। কারন পনে ১০ টার সময় বাংলাদেশ এর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি বন্ধন এক্সপ্রেসটির ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করবেন।

তিনি আরো বলেন, গত ৭ নভেম্বর বাংলাদেশ থেকে সিসি এম মিহির কান্তি গুহর নেতৃত্বে ট্রেনটি কোলকাতা থেকে আনতে ৭ সদস্যর একটি প্রতিনিধি দল ভারতে গেছে। আগামীকাল তারা ভারতের প্রতিনিধি দলের সাথে দেশে ফিরবে। পরীক্ষামুলক ট্রেনটি খুলনা থেকে দুপুর ২ টার সময়  কোলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে তিনি জানান। তবে আগামি ১৬ নভেম্বর বৃহস্পতিবার কোলকাতা থেকে বন্ধন এক্সপ্রেসটি আনুষ্ঠানিক ভাবে সপ্তাহে এ রুটে একবার চলাচল করবে।

খুলনা ও কোলকাতা ইমিগ্রেশন ও কাষ্টমসের আনুষ্ঠানিকতা হবে এ প্রশ্ন করলে রেলওয়ে কর্মকর্তা অসীম কুমার বলেন, আপাতত বেনাপোল ও ভারতের হরিদাসপুরে আনুষ্ঠানিকতা শেষ হবে কাষ্টম ও ইমিগ্রেশনের। এরপর খুলনা ও ভারতের চিৎপুর এলাকায় কাষ্টমস ইমিগ্রেশনের অফিসের কার্যক্রম শেষ হলে তারপর সেখানে পাসপোর্টযাত্রীদের আনুষ্ঠানিকতা করা হবে। ট্রেনটি মোট ৪৫৬ টি সিট থাকবে। এর ভিতর এসি চেয়ার ৩১২ ও  কেবিন চেয়ার ১৪৪ টি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।