আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে কাজ করবে ১৪ দলঃ মোহাম্মদ নাসিম

বিশেষ প্রতিবেদকঃ গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে কাজ করবে ১৪ দলীয় জোট।বললেন  ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

শুক্রবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে একথা জানান তিনি। স্থানীয়ভাবে আওয়ামী লীগের নির্বাচনী কমিটির সঙ্গে কাজ করবে ১৪ দল। জাতীয় নির্বাচন এ বছরের শেষ দিকে হবে।

সে হিসেবে এখন সিটি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে মানুষ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ভোট দেবে বলে আশা প্রকাশ করেন নাসিম।আগামী ২৬ এপ্রিল ঢাকায় মুজিবনগর দিবস উপলক্ষে ১৪ দলের সমাবেশ হবে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।