‘আওয়ামীলীগ ৪০ টির বেশি আসন পাবে না’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফেরার পর যে জনস্রোত শুরু হয়েছে তা কোনো ভাবেই বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, পানির স্রোতকে যেমন বাধ দিয়ে বন্ধ করে রাখা যায় না, ঠিক তেমনি ভাবে বেগম খালেদা জিয়া দেশে ফেরার পরে যে জনস্রোতের সৃষ্টি হয়েছে তাকে কোনোভাবেই আটকিয়ে রাখা যাবে না।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার গোয়েন্দা সংস্থাকে দিয়ে একটি জরিপ করেছে। তাদর (গোয়েন্দা সংস্থা) মতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ৪০টির বেশি আসন পাবে না। তাই তারা শক্তি দিয়ে জাতীয়তাবাদী নেতাদের অত্যাচার, জুলুম, নির্যাতন করে ২০১৪ সালের ৫ জানুয়ারির মত আবারও একটি প্রতারণার নির্বাচন করতে চায়। কিন্তু জনগণ আর কখনো সেই ধরনের নির্বাচন এ দেশের মাটিতে হতে দেবে না।

তিনি বলেন, আমাদের নেত্রী আগামী নির্বাচনের আগে উপযুক্ত সময়ে সহায়ক সরকারের রূপরেখা দেবেন। আমার সেই রূপরেখার আলোকে নির্বাচন করার জন্য সরকারকে আহ্বান জানাব। কিন্তু সরকার যদি তা না মেনে আবারও প্রতারণার নির্বাচন কতরে চায় তাহলে জনগণ তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য রাজপথে নেমে তা প্রতিহত করবে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নিরবের সভাপতিত্বে এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুবদল উত্তরের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।