× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

অনলাইন ডেস্ক

আওয়ামীলীগ প্রার্থীর বাঁধা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা

admin
হালনাগাদ: শনিবার, ৬ নভেম্বর, ২০২১
আওয়ামীলীগ প্রার্থীর বাঁধা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা

মাদারীপুর প্রতিনিধি ঃ মাদারীরের কালকিনি উপজেলায় কয়ারিয়া ইউনিয়নের তালতলা বাজারে স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের নির্বাচনী প্রচারনায় আওয়ামীলীগের নৌকা প্রার্থী সমর্থকরা বাঁধা দেয়।

এ সময় ককটেল বিস্ফোরণ ও কমপক্ষে ৫০টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। প্রতিবাদে স্বতন্ত্র পার্থীর কর্মি সমর্থকদরে বিক্ষোভ মিলিট। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। এ ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, নৌকা প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর লোকজন নির্বাচনী প্রচারণায় বের হন। স্বতন্ত্র প্রার্থীর লোকজন নির্বাচনী প্রচারনা করতে থাকলে নৌকা প্রার্থীর লোকজন প্রায় একশত থেকে দেড়শত মোটরসাইকেল নিয়ে এসে তাদের বাঁধা দেয়। এতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ককটেল বিস্ফোরণ সহ নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় ব্যাবহৃত কমপক্ষে ৫০টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। পরে স্বতন্ত্র প্রার্থীর ৫ শত কর্মি সমর্থক নিয়ে পুরো এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
এ ব্যাপারে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান (নুর মোহাম্মদ) বলেন, সকালে আমার কর্মি সমর্থকদের নিয়ে পথসভা করতে বের হলে তালতলা বাজারে আসার পর বিপরীত দিক থেকে নৌকা মার্কার সমর্থকরা আমার লোকদের বাঁধা দেয় ও তারা আমার লোকজনদের উপর হামলা চালায়। ফলে এলাকায় আমার যত কর্মি সমর্থক আছে সবাই ক্ষিপ্ত হয়ে উঠে। আমার লোকজন ও আহত হয়েছে এবং আমাদেরও অনেকগুলো মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।
নৌকার মনোনীত প্রার্থী জাকির হোসেন জমাদার বলেন, নুর মোহাম্মদ মোল্লা লোকজন বাহির থেকে ভাড়া করে এনে আমাদের উপর হামলা করেছে। আমার এবং আমার লোকজনের প্রায় কোটি টাকার বেশি ক্ষয়-ক্ষতি করেছে তারা। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইশতিয়াক আসফাক রাসেল বলেন, হামলার ঘটনার পর দ্রæত পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পরিস্থিতি শান্ত রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন করা আছে। আমরা সন্দেহ জনক ১২ জনকে আটক করেছি। এখন পর্যন্ত কোনো প্রার্থীর লিখিত অভিযোগ করেননি।


এ ক্যটাগরির আরো খবর..