আল্লার রহমত নেই। এদের আগামী দিন পতনের দিন। এদের আগামীর সময় দুঃসময়। আওয়ামীলীগ কিন্তু আওয়ামীলীগকে সম্মান দেয়না। তারা একে অন্যের বিরুদ্ধে যে সব কথা বলে এগুলো আমাদের মুখেও আসেনা। ঘরের কথা বাহিরের লোক কখন জানে। যখন ওই দল এবং ঘর আল্লার রহমত থেকে বঞ্চিত হয়। বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্রগ্রাম বিভাগীর বিএনপির দলনেতা নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান।
মঙ্গলবার (২৩আগষ্ট) বিকেল ৫টার দিকে জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম কে হত্যার প্রতিবাদে নোয়াখালী জেলা প্রেসক্লাব চত্তরে সদর উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজান বলেন, এক মন্ত্রী ভারতে গিয়ে বলেছে এ ভারতের সরকার আজীবনতো তোমাদের দালালি করেছি। যা করেছি তোমাদের জন্য করেছি। এখন জনতার যে রোল দেখছি বাংলাদেশে আমার নেত্রী হাসিনাতো আর ক্ষমতায় থাকতে পারবেনা। তাই তোমাদের সাহায্য চাই। আবার আরেক মন্ত্রী বলে তিনিতো আমাদের দলের কেউ নয়? তিনি প্রশ্ন রেখে বলেন,তাহলে পররাষ্ট্রমন্ত্রী বানালো কে। যখন চোর ধরা পড়া তখন সবাই বলে চোর আমাদের কেউ নয়।
তিনি ভূমি মন্ত্রীর বক্তব্যের জবাবে বলেন,আর বেশি দিন নেই যে দিন পুলিশ তোমাদের কথা শুনবেনা। পুলিশের সঙ্গে আমাদের কোন যুদ্ধ নয়। পুলিশ সরকারের শান্তি শৃঙ্খলা বাহিনী। আজকে যে পুলিশ আমাদের নেতাকর্মিদের ওপর হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে নয়। যারা পুলিকে নির্দেশ দিয়েছে আমরা ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান প্রমূখ।

