আইসিটি আইনের মামলায় ক্রিকেটার সানির জামিন

বিশেষ প্রতিবেদকঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় ক্রিকেটার আরাফাত সানিকে জামিন দিয়েছেন আদালত। এতে সানির মুক্তিতে আর কোনো বাধা রইল না।

আজ বুধবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম এ আদেশ দেন। সানির আইনজীবী এম জুয়েল আহমেদ বিষয়টি জানিয়েছেন।

এম জুয়েল আহমেদ জানান, বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল সানির জামিন দিয়েছেন। আর কোনো মামলা না থাকায় তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন।

গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল সানির জামিন নাকচ করে দেন। এর পর সানির আইনজীবী ফের একই আদালতে জামিনের আবেদন করেন। আদালত এ বিষয়ে শুনানির জন্য আজ দিন নির্ধারণ করেন।

গত ২২ জানুয়ারি সকালে ঢাকার আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়। এ মামলায় একদিনের রিমান্ড ভোগ করেছেন সানি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।