× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আইনি সহায়তার ক্ষেত্রে সমাজ সচেতনায় মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ

admin
হালনাগাদ: শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরে “উন্নয়নের অগ্রযাত্রায়, সরকারি আইনি সেবার প্রচার-প্রসারে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা লিগ্যাল এইডের আয়োজনে শনিবার দুপুরে জেলা জজ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর লিগ্যাল এইডের চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ, জেলা লিগ্যাল এইড অফিসার নওরীন আক্তার কাঁকন, জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্য সচিব মোহাম্মদ নাঈম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, সাংবাদিক পান্নাবালা, জাহিদ রিপন, শফিকুর রহমান, রেজাউল করিম, সঞ্জিব দাস, মনিরুল ইসলাম টিটো, মনিরুজ্জামান প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান সরকার নানা ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন। বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান বিষয়টি সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এতে সারাদেশের হত দরিদ্র মানুষ আইন সহায়তা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

তারা আরও বলেন, বেশির ভাগ ক্ষেত্রেই লিগ্যাল এইডের মাধ্যমে মিমাংশা-নিস্পত্তি করা হচ্ছে। শুধু সচেতনতার অভাবে এ সুযোগ পাওয়া থেকে অনেকে বঞ্চিত হচ্ছেন। এ ক্ষেত্রে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গুরুত্ব পূর্ণ ভূমিকা রয়েছে।

এ কর্মশালায় বিচারক বিভাগের কর্মকর্তা, জেলা ও উপজেলার সংবাদ কর্মী, আইনজীবী, পুলিশ এবং আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যরা অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..