× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

পিআইডি

আইইউটিকে ইসলামী সংহতির প্রতীক হিসেবে কাজ অব্যাহত রাখার প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
ইসলামী সংহতির প্রতীক

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) স্বনামধন্য অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা সর্বাধুনিক পাঠ্যক্রম অনুসারে শিক্ষা গ্রহণ করবে। আইইউটিকে ইসলামী সংহতির একটি প্রতীক হিসেবে প্রতিষ্ঠার জন্য এই বিশ্ববিদ্যালয় কাজ অব্যাহত রাখবে- এমন আশাবাদ ব্যাক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

১৩ মার্চ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সাক্ষাৎ কালে তিনি এসব কথা বলেন।

সাক্ষাতকালে ড. হাছান মাহমুদকে আইইউটি’র ভিসি এই আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, কাঠামো, পরিচালনা পর্ষদ, একাডেমিক কার্যক্রম, বাজেট ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

পররাষ্ট্রমন্ত্রী আইইউটি’র মেধাবী শিক্ষার্থীদের অনুকরণীয় পারফরম্যান্স দীর্ঘদিন ধরে রাখায় এ বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করেন। ওআইসিভুক্ত ২৪টি দেশের প্রায় তিন হাজার শিক্ষার্থীর জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করার জন্য তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

আইইউটি’র অবকাঠামো ও একাডেমিক কার্যক্রমের উন্নয়নে সরকারের সবধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে ড. হাছান মাহমুদ ভাইস চ্যান্সেলরকে আশ্বস্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..